বরিশাল অফিস
বরিশাল মেট্রোপলিটন পুলিশেল ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়া কাভার্ডভ্যানের চাপায় গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার দপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনার পর তাকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেলা সাড়ে তিনটার দিকে তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, সার্জেন্ট গোলাম কিবরিয়ার দু’টি পা ঝুঁকির মধ্যে রয়েছে। বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান জানান, ঢাকায় নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।
পুলিশ জানায়, গোলাম কিবরিয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় দায়িত্ব পালন করছিলেন।
