বরিশাল অফিস
বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে ১৮ জুলাই বরিশালে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। এ উপলক্ষ্যে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় নগরীর সদর রোডে লিফলেট বিতরণ করে জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ার, উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন প্রমুখ। এর আগে দুপুর ১২টায় বিএনপি কার্যালয়ে প্রস্তুতি সভা করে মহানগর স্বেচ্ছাসেবক দল। নগরীর বান্দরোডের কেন্দ্রীয় হেমায়েতউদ্দীন ঈদগাহ ময়দানে ১৮ জুলাই বিএনপির সমাবেশ করার কথা রয়েছে।
