ইত্তেফাক রিপোর্ট
হাতিরঝিল থেকে ২৭ লাখ টাকাসহ চাকরিচ্যুত এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআইকে) গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতের নাম কবির হোসেন শেখ। গতকাল সোমবার সকালে হাতিরঝিলের মন্দিরের সামনে তল্লাশির সময় পুলিশের স্টিকারযুক্ত একটি প্রাইভেটকার থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৩ এর অপস অফিসার এএসএম সাখাওয়াত হোসাইন জানান, সোমবার সকাল পৌনে আটটার দিকে রামপুরা থানাধীন হাতিরঝিলের ১ নম্বর ব্রিজের ওপর চেকপোস্টে সন্দেহভাজন একটি সাদা রংয়ের প্রাইভেটকার থামে। চেকপোস্টে দায়িত্বরত র্যাব সদস্য ড্রাইভারকে তার পরিচয় জানতে চাইলে, সে নিজেকে পুলিশের এএসআই (এসবি) ঢাকায় কর্মরত বলে জানান। তার কাছে থাকা আইডি কার্ড বের করে দেখায়। তার ব্যবহূত প্রাইভেটকারে পুলিশ লেখা স্টিকার লাগানো থাকা সত্ত্বেও তার কথাবার্তা সন্দেহজনক বলে মনে হয় র্যাব সদস্যদের কাছে। তখন পুলিশ সদস্য পরিচয়দানকারী কবির হোসেন শেখকে আটক করা হয়। আটকের পর তার গাড়িতে তল্লাশি চালালে ২৭ লাখ ১৯ হাজার ১০০ টাকা, ৭টি পাসপোর্ট, ৬টি সিল ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার হওয়া কবির পুলিশের এএসআই ছিল। পারিবারিক মামলা সংক্রান্ত কারণে
