বরিশালে মায়ের চিকিত্সা করাতে এসে লাশ হয়ে ফিরলেন ভোলার যুবক

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২১:৩৮

বরিশাল অফিস

বরিশাল নগরীতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সুমন শীল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে নগরীর সদর রোড এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। সুমন ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওয়ার্ড মাস্টার মশিউর রহমান ফিরদাউস।

মৃত যুবকের মা দিপালী রানী শীল জানান, রবিবার ভোলা থেকে তার চিকিত্সা করানোর জন্য বেলভিউ মেডিক্যাল সার্ভিসে চিকিত্সকের চেম্বারে আসে সুমন। রাতে পরীক্ষা-নিরীক্ষার পর রিপোর্ট দেখানোর জন্য সামনের গলিতে অবস্থান করছিলো। পরে বিদ্যুত্পৃষ্ঠ হয়ে মারা যায়।