১০৯০ নম্বরে ফোন করলে মিলবে দুর্যোগের তথ্য

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২১:৪২

বাসস

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের টোল ফ্রি ১০৯০ নম্বরে ফোন দুর্যোগের আগাম তথ্য আদান-প্রদান করা যাবে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, দুর্যোগ পরিস্থিতি মনিটরিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় কেন্দ্র (এনডিআরসিসি) সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকে। টোল ফ্রি নম্বর ছাড়াও এনডিআরসিসির মোবাইল নম্বর উপসচিব ০১৮৪১৩১৮৭৪৫, টেলিফোন নম্বর-৯৫৪৫১১৫, ৯৫৪৯১১৬, ৯৫৪০৪৫৪, ফ্যাক্স নম্বর-৯৫৪০৫৬৭, ৯৫৭৫০০০ এবং Email: [email protected]/ndrcc. dmrd @gmail.com নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়।