কুড়িগ্রামের উলিপুরে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় উলিপুর-চিলমারী সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। গতকাল সোমবার উপজেলার তবকপুর ইউনিয়নের রেল ঘুন্টি নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ৪১৬নং ডাউন রমনা থেকে তিস্তাগামী ট্রেনটি ওই স্থানে আসলে উলিপুর-চিলমারী সড়কের ওপর ৩টি বগি লাইনচ্যুত হয়। এসময় উলিপুর-চিলমারী সড়কে যানবাহন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী নূর ইসলাম ব্যাপারী, আবু বক্কর, মাসুদসহ অনেকে জানান, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার সময় ১০-১৫ জন যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে পড়ে আহত হন। আহতদের অনেকেই পার্শ্ববর্তী চিলমারী উপজেলার বাসিন্দা হওয়ায় প্রাথমিক চিকিত্সা শেষে বাড়ি ফিরে যান।
সহকারী নির্বাহী প্রকৌশলী সাঈদুর রহমান চৌধুরী বলেন, বগির হুইলের সমস্যা ও লাইনে পাথর না থাকায় ঘটনাটি ঘটে।
০
