মুন্সীগঞ্জ ছাত্রলীগ সভাপতি মৃধাকে কারাগারে প্রেরণ

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ০০:০৫

মুন্সীগঞ্জ ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার মুন্সীগঞ্জ সিজিএম কোর্টের বিচারক জুলফিকার হায়াত্ তাকে জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। একজনকে হত্যার চেষ্টায় গুরুতর জখমের অভিযোগে দায়েরকৃত মামলায় হাইকোর্ট থেকে ৩ সপ্তাহের জমিনের সময় শেষ হবার পর সোমবার মুন্সীগঞ্জ সিজিএম কোর্টে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন তিনি। পরবর্তীতে বিচারক তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠায়।

তার বিরুদ্ধে সদর থানায় আরেকটি মামলা চলমান রয়েছে। স্বর্ণালংকার, টাকা চুরি এবং মারধরের সেই মামলাতে তিনি অন্তবর্তীকালীন জামিনে রয়েছেন।

শ্রীনগরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায়

২ ডাকাত গ্রেপ্তার, স্বীকারোক্তি

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি স্বর্ণের দোকানে ঢুকে ১ জনকে কুপিয়ে জখম করে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটের ঘটনার ১ সপ্তাহের মাথায় ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ১ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। অপরজনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতির মালামাল বিক্রির ৫ হাজার টাকা। রবিবার রাতে নারায়ণগঞ্জের গাবতলা থেকে বিকাশ নামে ১ জনকে ও সোমবার ভোরে শ্রীনগর উপজেলার কুকুটিয়া এলাকা থেকে মনা নামে অপরজনকে গ্রেপ্তার করা হয়।