গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর কর্মসূচির আওতায় নগদ অর্থের চেক বিতরণ অনুষ্ঠান গতকাল সোমবার সিংগাইর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। ৬৩ টি প্রতিষ্ঠানের জন্য এ সময় ৩১ লাখ ১২ হাজার ৫ শ টাকার চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লাহ চেক বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন। খ্যাতনামা কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
