বিএনপির সংসদ সদস্যরা আজ পাবনা যাচ্ছেন

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ০০:১৮

১৯৯৪ সালে ঈশ্বরদীতে তত্কালীন বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে হামলার মামলায় সাজাপ্রাপ্ত নেতাকর্মীদের পরিবারের খোঁজ-খবর নিতে পাবনা যাচ্ছেন একাদশ সংসদে নির্বাচিত বিএনপির সাত সংসদ সদস্য। গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বে আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় সড়কপথে তারা রওনা হবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা পাবনা যাচ্ছেন বলে জানা যায়। জিএম সিরাজের নেতৃত্বে যারা পাবনায় যাবেন, তারা হলেন—চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার ভুঁইয়া, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, ঠাকুরগাঁওয়ের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রুমীন ফারহানা।