মাহমুদুর রহমান মান্নার চেয়ে তার স্ত্রীর সম্পদ বেশি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২২:৫৪

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন, তার স্ত্রীর আয় ও সম্পদ দুটো বেশি। নগদ টাকা মান্নার চেয়ে স্ত্রীর বেশি । বগুড়ায় রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে হলফনামায় দেখা গেছে, মান্নার নগদ টাকা রয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৯১৫ টাকা আর স্ত্রীর রয়েছে ২১ লাখ ৯৬ হাজার ২১৩ টাকা। তবে তিনি দেনাদার। তার ঋণ রয়েছে সাড়ে ৩২ কোটি টাকা।