বগুড়ার শিবগঞ্জ উপজেলার উন্নয়নের অঙ্গীকারের মধ্যদিয়ে ‘ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাজধানীর গ্রীন রোডের সেল গ্রীন সেন্টার মিলনায়তনে ঢাকায় বসবাসরত শিবগঞ্জ উপজেলাবাসীর এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। সভায় অধ্যাপক ডা. এজেডএম মাইদুল ইসলামকে আহ্বায়ক এবং প্রকৌশলী রফিকুল ইসলামকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন অ্যাডভোকেট শাকিল উদ্দিন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম মাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন এয়ার কমোডর (অব.) মোহাম্মদ আব্দুর রউফ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল হামিদ, প্রকৌশলী নুরুল আমিন চৌধুরী, প্রাণিসম্পদ অধিদফতরের সাবেক মহাপরিচালক ড. কাজী ইমদাদুল হক, ইত্তেফাকের অ্যাকাউন্টস বিভাগের নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানসহ প্রমুখ। সমিতিতে সম্পৃক্ত হওয়ার জন্য যোগাযোগ করতে হবে, ০১৭৫৭৪২৪৪৬৬, ০১৭২১৬১৪৫৬৩ এই নম্বরে।-প্রেস বিজ্ঞপ্তি
