ইতালিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে ক্ষেপণাস্ত্র উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, কোনো লক্ষ্যে আঘাতের জন্য ক্ষেপণাস্ত্রটি প্রস্তুত অবস্থায় পাওয়া গেছে। কোনো সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে ক্ষেপণাস্ত্র উদ্ধার হওয়ার ঘটনা এটাই প্রথম। ক্ষেপণাস্ত্র মজুদে জড়িত তিনজন গ্রেফতার হয়েছে। রুশপন্থি এই বিচ্ছিন্নতাবাদি জঙ্গিদের বিরুদ্ধে ইতালির পুলিশ মাঝে মাঝে অভিযান চালায় যাতে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয় এবং অনেকে আটক হয়। পুলিশ জানিয়েছে, কাতারের সেনাবাহিনী যে ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার করে এটি ঠিক তেমন। তবে কোথা থেকে এটি সন্ত্রাসীদের কাছে এসেছে সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
