দেশের বাজারে এসেছে এআই ক্যামেরা স্মার্টফোন। এআই সেটআপের ফলে ফটোগ্রাফি ও ফটো এডিটে যা দেবে প্রফেশনাল অভিজ্ঞতা। পারফরম্যান্স ও স্টাইলে ভিন্নতার কারণে টেকপ্রেমীদের নজর কাড়বে শাওমি রেডমি নোট ১৪। 'লেজেন্ডারি শটস, এআই ক্রাফটেড' ট্যাগলাইনের ওপর ভিত্তি করে শাওমি রেডমি নোট ১৪ মোবাইল ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করবে।
স্মার্টফোনটিতে আছে ১০৮ মেগাপিক্সেল এআই ক্যামেরা সেটআপ, যা প্রাণবন্ত, স্পষ্ট ও ডিটেইলড ছবির মাধ্যমে প্রফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা দেবে। ছবি এডিট ও নিখুঁত করতে এতে রয়েছে এআই স্কাই ও এআই ইরেজ টুল। এর ফলে ল্যান্ডস্কেপ নিখুঁত এবং এআই ইরেজ টুল ব্যবহার করে নিজের মতো করে ছবি এডিট করতে পারবেন ফটোগ্রাফিপ্রেমীরা।
শাওমি রেডমি নোট ১৪-এর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য এর ডিউরাবিলিটি। স্ক্যাচমুক্ত রাখতে ও দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুরক্ষা দিতে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় কর্নিং গরিলা গ্লাস ৫। যা এই এআই ক্যামেরার স্মার্টফোন সেগমেন্টে শুধুমাত্র শাওমি রেডমি নোট ১৪ এ ব্যবহার করা হয়েছে। এছাড়া ডাস্ট ও পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষা পেতে এতে আছে আইপি ৫৪ রেটিং। ফলে যেকোনো পরিস্থিতিতে স্মার্টফোনটি নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।
প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটারের মিডিয়াটেকের হেলিও জি-৯৯ আল্ট্রা চিপসেট। শাওমির নতুন অপারেটিং সিস্টেম হাইপারওএস ও মিডিয়াটেকের জি-৯৯ আল্ট্রা চিপসেটের সমন্বয় গ্রাহকদের দেবে দীর্ঘ ৪ বছর নতুনের মতো স্মথ অভিজ্ঞতা।
হেভি ইউজারদের প্রাধান্য দিয়ে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ৫ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি। ৩৩ ওয়াটের ইনবক্স টার্বো চার্জিং সুবিধার কারণে ফোনটি শূন্য থেকে ১০০ পার্সেন্ট চার্জ হতে সময় নেবে ৭৭ মিনিট। শাওমি রেডমি নোট ১৪ পাওয়া যাবে চারটি আকর্ষণীয় রঙে।
