কবি আবদুল হাই মাশরেকীর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২২:৫৪

আজ ৪ ডিসেম্বর কবি আবদুল হাই মাশরেকীর ৩০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে কবি আবদুল হাই মাশরেকী ট্রাস্টের উদ্যোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের দত্তপাড়ায় কবির সমাধিতে বেলা ১১টায় পুষ্পস্তবক অর্পণ, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও  আগামী শুক্রবার ঢাকায় মাসিক জনপ্রশাসন অফিসে (৮৫ নয়াপল্টন) কবির জীবন, আদর্শ ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।