এ কে এম শাহজাহান
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য ও দৈনিক জাগরণ পত্রিকার সিনিয়র রিপোর্টার রফিক রাফি’র পিতা এ কে এম শাহজাহান (৮৫) বার্ধক্যজনিত কারণে গতকাল সোমবার পুরান ঢাকার রথখোলা নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ৩ পুত্র, ৩ কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর রথখোলা বোখারী মসজিদে মরহুমের জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। রফিক রাফি’র বাবার মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
