অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি)’র পূর্ণাঙ্গ কমিটি গঠন, জাফরী সভাপতি ও দেবাশীষ মহাসচিব

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২০:৪৪

সরকারি ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন, রেডিও স্টেশনগুলোর সংবাদ উপস্থাপক, টক-শো সঞ্চালক, রেডিও জকি ও অনুষ্ঠান উপস্থাপকদের সংগঠন অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি)’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এবিসির নিজ কার্যালয়ে সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে সংগঠনটির নবনির্বাচিত সভাপতি চৌধুরী ফ্রি-ল্যান্সার উপস্থাপক চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী এবং মহাসচিব যমুনা টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার দেবাশীষ রঞ্জন সরকার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

এর আগে, ঢাকার পূর্বাচলের একটি রিসোর্টে ১০ জানুয়ারি শুক্রবার উৎসবমুখর পরিবেশে এবিসির ফ্যামিলি ডে-২০২৫ অনুষ্ঠিত হয়। দিনটিকে উদযাপন করেন এবিসি পরিবারের সদস্যরা। প্রথম বার্ষিক সাধারণ সভায় আগামী ২ বছরের জন্য ২৭ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। বার্ষিক সাধারণ সভায় কণ্ঠ ভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরীকে সভাপতি ও দেবাশীষ রঞ্জন সরকারকে মহাসচিব নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব দেওয়া হয়। এদেশের টেলিভিশন ও রেডিওর উপস্থাপকদের পাশে থেকে তাদের কল্যাণে সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে অল ব্রডকাস্টার্স (এবিসি) ২০২৪ এর ৭ জুন যাত্রা শুরু করে।

 

ইত্তেফাক/এমএএস