শিবালয়ে মহীয়সী মাজেদা বেগমের জীবনী নিয়ে আলোচনা-দোয়া

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২১:৪২

ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের পরিচালকমণ্ডলীর চেয়ারম্যান দৈনিক ইত্তেফাক প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার স্ত্রী মাজেদা বেগমের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শিবালয় উপজেলা উথলী শিক্ষা নিলয় প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তনে এ দোয়া আয়োজিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইত্তেফাক রিপোর্টার বাবুল আকতার মঞ্জুর। মাওলানা আব্দুল খালেক বিশেষ দোয়া পরিচালনা করেন।

জানা গেছে, মহীয়সী মাজেদা বেগমের কর্মময় জীবনী নিয়ে সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম, মো. রানা মিয়া, রাইসুল ইসলাম রনি, শিক্ষক রিক্তা আক্তার, জয়শ্রী সরকার, মৃনাল চক্রবর্তী, দিপ্ত সাহা, অভিজিত সাহা, কানিজ ফাতেমা, নাজিয়াত প্রমুখ আলোচনা করেন।

ইত্তেফাক/এমএএস