জুলাই গণঅভ্যুত্থান

শহীদের চিকিৎসায় অবহেলার অভিযোগ: চিকিৎসকসহ গ্রেপ্তার ৫

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০২:০৯

গণ–অভ্যুত্থানে শহীদ ইসমাইলের চিকিৎসায় অবহেলার অভিযোগে এক চিকিৎসকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা–পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়।

বার্তায় বলা হয়েছে, শহীদ ইসমাইলের চিকিৎসায় অবহেলা–সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা তথ্যপ্রযুক্তির সহায়তায় পাঁচজন আসামির অবস্থান নির্ণয় করেন।

তারপর হাসপাতাল এলাকা থেকে হাতিরঝিল পুলিশ তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন চিকিৎসক ছাড়াও দুজন সেবক (নার্স) এবং দুজন হাসপাতালের ফটক লাগিয়ে রাখা নিরাপত্তাকর্মী রয়েছেন।

ইত্তেফাক/এনএন