বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি ২০১৯

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১৯:০০

মো. শহীদুর রহমান

কাকিনা, লালমনিরহাট

১। গবেষকদের তথ্যমতে, দেশে প্রতিদিন গড়ে কতজন শিশু পানিতে ডুবে মারা যায়?

উত্তর: ৪০ জন।

২। পরিসংখ্যান মতে, বিশ্বে বছরে কতজন পানিতে ডুবে মারা যায়?

উত্তর: ৩ লক্ষ ২০ হাজার।

৩। পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে বছরে পানিতে ডুবে মারা যায় কতজন?

উত্তর: ১৪ হাজার ৫শ‘ জন।

৪। প্রাকৃতিক উেসর মত্স্য উত্পাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: তৃতীয়।

৫। প্রাকৃতিক উেসর মত্স্য উত্পাদনে বিশ্বে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী দেশ দু‘টির নাম কী?

উত্তর: প্রথম চীন এবং দ্বিতীয় ভারত।

৬। গত ২০১৮ - ২০১৯ অর্থবছরে বাংলাদেশ মত্স্য ও মত্স্যজাত পণ্য রপ্তানি করে কত টাকা আয় করেছে?

উত্তর: রপ্তানি উন্নয়ন ব্যুরো [ইপিবি]- এর তথ্য অনুযায়ী, ৫০ কোটি ৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ২শ‘ ৫৩ কোটি ৩১ লাখ টাকা।

৭। গত ২০১৭ - ২০১৮ অর্থবছরে মত্স্য ও মত্স্যজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশের আয় হয়েছিল কত?

উত্তর: ৪ হাজার ৩শ‘ ৯ কোটি টাকা।

৮। বর্তমানে পৃথিবীর কতটি দেশে বাংলাদেশ মত্স্য ও মত্স্যজাত পণ্য রপ্তানি করে থাকে?

উত্তর: ৫০টির বেশি দেশে।

৯। দেশ থেকে মত্স্য ও মত্স্যজাত পণ্যের মধ্যে সবচেয়ে বেশি কী রপ্তানি করা হয়?

উত্তর: চিংড়ি।

১০। চিংড়ি ছাড়াও আর কী কী মত্স্য ও মত্স্যজাত পণ্য রপ্তানি করা হয়?

উত্তর: শিং, কই, বোয়াল, মলা, কাচকি, বাতাসি, রূপচাঁদা, ভেটকি, আইড়, পাবদা, টাকি ইত্যাদি।

১১। বিশ্বব্যাপী অর্থ লেনদেনকারী নেটওয়ার্ক কোম্পানি ট্রান্সফাস্টকে সমপ্রতি অধিগ্রহণ করে নিয়েছে কে?

উত্তর: মাস্টারকার্ড।

১২। “কিডনি থাকে হূদপিণ্ডে”- সম্প্রতি এরূপ এক হাস্যকর মন্তব্য্ করে সারাবিশ্বে বিতর্ক ও সমালোচনার ঝড় তুলেছেন কে?

উত্তর: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

১৩। এই মুহূর্তে বিশ্বসেরা টেনিস তারকা কে?

উত্তর: নোভাক জকোভিচ

১৪। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করেছিল কবে?

উত্তর: ১৯৯৯ সালে ইংল্যাণ্ড বিশ্বকাপে।

১৫। কবে আইসিসি বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস প্রদান করে?

উত্তর: ২০০০ সালের ২৬ জুন।

                মতামত-০১৭১৪৭০৫৭২৭