স্মরণীয় পঙক্তি

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১৯:০২

তুমি যদি যাও, দেখিবে সেখানে মটর লতার সনে

সীম আর সীম! হাত বাড়ালেই মুঠি ভরে সেইক্ষণে।

         

          দাওয়াত- জসীম উদ্দীন

 

সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী,

রেখেছ বাঙালি করে-মানুষ কর নি।

 

          বঙ্গমাতা- রবীন্দ্রনাথ ঠাকুর

 

বায়েজীদ বোস্তামী

শৈশব হতে জননীর সেবা করিতেন দিবাযামী।

দুপুর রাত্রে জননী জাগিয়া ডাকিলেন, ‘বাছাধন,

বড়ই পিয়াস, পানি দাও’ বলি মুদিলেন দুনয়ন।

          মাতৃভক্তি- কালিদাস রায়