বর্তমান বিশ্বে দক্ষ তরুণ প্রজন্ম গড়ে তুলতে সবার আগে প্রয়োজন বাস্তবমুখী শিক্ষার। আর বাস্তবমুখী শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জনের শিক্ষাকেই কারিগরি শিক্ষা বলে। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও এখন কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার প্রতি গুরুত্ব জোরদার করা হচ্ছে। ২০১৭-২০১৯ শিক্ষাবর্ষে শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি শিক্ষাবোর্ড ও কারিগরি অধিদপ্তরের যাচাই-বাছাই শেষে কারিগরি শিক্ষাবোর্ডের অধিভুক্ত চার শতাধিকের বেশি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ১২টি পলিটেকনিক ইনস্টিটিউট বিশ্বব্যাংকের আওতায় অনুদান পেয়েছে। তার মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (এনআইইটি) অবস্থান সবার শীর্ষে। এখানে চার বছর (৮ সেমিস্টার) মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়গুলো হলো কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইন, টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, সার্ভেয়িং, কনস্ট্রাকশন, মেকানিক্যাল, অটোমোবাইল, মেরিন, শিপ-বিল্ডিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, আর্কিটেকচার, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, টেক্সটাইল, গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং। এনআইইটিতে রয়েছে প্রজেক্ট ভিত্তিক হাতে-কলমে শিক্ষাব্যবস্থা। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে (STEP) প্রকল্পের আওতায় সব ছাত্রী ও মনোনীত ছাত্রদের জন্য প্রতি সেমিস্টারে মাসে ৮০০ টাকা বৃত্তিপ্রাপ্তির সুযোগ। ইন্ডাস্ট্রিয়াল ট্যুর ও ট্রেনিং। ওয়াইফাই ক্যাম্পাস। জব প্লেসমেন্ট সেল থেকে চাকরির ব্যবস্থা। (যোগাযোগ করতে ০১৮৪১১৬১১৬১) শিক্ষার্থীরা পাস করার পর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে উপসহকারী প্রকৌশলী পদে চাকরির সুযোগ ছাড়াও নিজস্ব সোনারগাঁও ইউনিভার্সিটিতে ১০ থেকে ১০০ শতাংশ স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ পাবে।
