পূর্ব বগুড়ার তিন উপজেলায় ৯৮টি গ্রামে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১৯:২৬

বগুড়ার তিনটি উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মঙ্গলবার দুপুরে সারিয়াকান্দি পয়েন্টে যমুনায় পানি বিপদ সীমার ১০৩ সেন্টিমিটার ওপর দিযে প্রবাহিত হচ্ছিল।

বন্যায় পূর্ব বগুড়ার তিনটি উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার ১৪ টি ইউনিয়নের ৯৮ টি গ্রামের ১৬ হাজার ৪৪০ টি পরিবারের ৬৬ হাজার ৮শ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। নদী ভাঙ্গনে আড়াইশ পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ৬১টি শিক্ষা প্রতিষ্ঠান বন্যা কবলিত হয়েছে। ৮ হাজার ৬০৩ হেক্টর জমির আউশ- আমন, আমন বীজতলা, মরিচ ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। ১৯শ ল্যাট্রিন ও আড়াই হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আরও পড়ুন: সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলা সারিয়াকান্দি। বন্যা কবলিত হওয়ায় এই উপজেলার ৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।    

ইত্তেফাক/নূহু