লুত্ফুল করিম বৃষ্টির পানি জমে পথ-ঘাট জব্দ গাড়িগুলো থেমে আছে শহর কী স্তব্ধ! বাঁধ ভেঙে পানি ঢুকে গ্রাম গেল তলিয়ে, কে কোথায় আছ—এসো ত্রাণ নিয়ে চলি হে। আহা রে পাহাড় ধসে চাপা পড়ে ভাইবোন, পাহাড়ের মাটি কাটা আদৌ হবে সমাপন?