ইনসমনিয়া রোগী : ডাক্তার সাহেব আমার ঘুম নিয়ে আমি খুবই সমস্যায় আছি। ডাক্তার : এটা কোনো ব্যাপার না। আপনি শোবার পরে এক থেকে গোনা আরম্ভ করবেন। ইনসমনিয়া রোগী : দেখুন আমি পেশায় একজন বক্সার। এক থেকে নয় পর্যন্ত গোনা হলেই আমি উঠে দাঁড়িয়ে যাই।