আওয়ামী লীগের নিশ্চিত আসন চাওয়ায় ইসলামী ঐক্যজোটের সঙ্গে সমঝোতা হয়নি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ০০:২৯

আওয়ামী লীগের নিশ্চিত বিজয়ের আসন চাওয়ায় ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের সঙ্গে সমঝোতা হয়নি। জেতার পক্ষে তাদের যথেষ্ট যোগ্য প্রার্থী না থাকাও অন্যতম কারণ। ইসলামী ঐক্যজোট চারটি আসনে মনোনয়ন প্রত্যাশা করলেও বাংলাদেশ ইসলামী ঐক্যজোট কোনও আসনের দাবি জানায়নি।

ইসলামী ঐক্যজোট নিবন্ধিত রাজনৈতিক দল। এর সাবেক প্রধান প্রয়াত ফজলুল হক আমিনী এক সময় ব্রাহ্মণবাড়িয়ার এমপি ছিলেন। অন্যদিকে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটসহ আরো কয়েকটি দলের সঙ্গে মিলে গঠিত হয়েছে ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স।