সিলেট অফিস
সিলেটে নগরীর পাশে সুরমা নদীর তীর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন, সিলেট সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ড।
গত সোম ও মঙ্গলবার পরিচালিত অভিযানে কাজির বাজার, শেখঘাট এলাকার অন্তত ৩২টি রাইস মিল গুড়িয়ে দেয়া হয়। অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুবাইয়া জানান, বারবার মাইকিং ও নোটিশ দেয়ার পরও স্বেচ্ছায় সরিয়ে না নেয়ায় স্থাপনাগুলো গুড়িয়ে দেয়া হয়। নগরীর ক্বিন ব্রিজ থেকে কাজিরবাজার সেতু পর্যন্ত সুরমার পাড়ে কয়েক শত অবৈধ স্থাপনা নদী তীর দখল করে ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছিল। এদেরকে চিহ্নিত করে অবৈধ স্থাপনা ভাঙ্গার জন্য নোটিশ দেয়া হয়। যারা নোটিশ মেনে নিজেরাই ভেঙ্গে ফেলেছেন, প্রশাসনের পক্ষ থেকে তাদের সাধুবাদ জানানো হয়। আর যারা নোটিশ পেয়েও কোন ব্যবস্থা নেননি সেগুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। অভিযান অব্যাহত থাকবে।
