অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সক সংকট

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২১:২১

চিকিত্সাসেবা ব্যাহত

অভয়নগর (যশোর) সংবাদদাতা

উপজেলার লাখ লাখ মানুষের চিকিত্সার জন্য একটি মাত্র হাসপাতাল অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু চিকিত্সক সংকটে ব্যাহত হচ্ছে চিকিত্সাসেবা।

সরেজমিনে দেখা গেছে, ২১ জন চিকিত্সকের স্থলে মাত্র চার জন সেবা দিচ্ছেন। ফলে ভোগান্তির শেষ নেই রোগীদের। ফলে বেশি টাকা ব্যয় করে খুলনা যশোর সদরে যেতে বাধ্য হচ্ছেন রোগীরা। অপরদিকে, পাঁচজনের স্থলে মাত্র তিনজন সুইপার দিয়ে কাজ করানো হচ্ছে। এতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও ব্যাহত হচ্ছে। আয়া পদে দুজনের কেউ নেই, ওয়ার্ড বয় তিনটি পদের মধ্যে আছেন এক জন। ৫০ শয্যার হাসপাতালটিতে ইনডোরে প্রতিদিন শতাধিক রোগী ভর্তি হয়ে চিকিত্সা নিচ্ছেন। আর প্রতিদিন চার শতাধিক রোগী আউটডোরে এসে ফিরে যান।

যশোর সিভিল সার্জন ডা. দিলীপ রায় বলেন, একটি  স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন চিকিেকর পদ থাকলেও সেখানে নিয়োগ দেওয়া হয় না। বিশেষজ্ঞ চিকিত্সক ১০ জনের পদ থাকলেও স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিত্সক স্বল্পতার জন্য নিয়োগ দিতে পারে না, এটা সম্পূর্ণ মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত।