পুলিশ বলছে মাদক ব্যবসায়ী
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
শ্যামনগর থানা পুলিশ পেশাদার পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার গভীর রাতে উপজেলা সদর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামে পুরাতন ইটভাটার পাশ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ইসমাইলপুর গ্রামে মনসুর গাজীর ছেলে আলমগীর, বংশীপুর গ্রামে আব্দুর রশিদ গাইনের ছেলে আলী আকবর ও আনসার গাজীর ছেলে শহিদুল, উত্তর আটুলিয়া গ্রামে অমেদ গাজীর ছেলে তরিকুল ইসলাম ও আটুলিয়া গ্রামে আ. রশিদ গাজীর ছেলে ইয়াছিন হোসেন। শ্যামনগর থানার ওসি তদন্ত আনিছুর রহমান মোল্যা বলেন, ধৃতদের মাদক আইনে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
