পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভুক্তভোগীরা। ছাত্রছাত্রীদের পড়ালেখায় বিঘ্ন ঘটছে। পৌর এলাকা থেকে শুরু করে গ্রামাঞ্চলে দিনে রাতে চলছে বিদ্যুতের লোডশেডিং। গত কয়েকদিন ধরে সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্তু ১০/১২ বার লোডশেডিং দেখা যায়। মাঝে মাঝে বিদ্যুত্ আসলেও দুই/এক মিনিট পর আবার চলে যায়। এভাবেই চলছে পাঁচবিবি পল্লী বিদ্যুতের গ্রাহক সেবা।
জয়পুরহাট পল্লী বিদ্যুত্ সমিতি পাঁচবিবি জোনাল অফিসের ডিজিএম গোবিন্দ চন্দ্র দাস জানান, উপজেলায় বিদ্যুতের চাহিদা ১৫ মেগাওয়াট যার সবটাই পাচ্ছি। পৌর এলাকায় লোডশেডিং নেই। ঝড় বৃষ্টিতে বিভিন্ন ফিডারে গাছ পড়ার কারণে লাইন বন্ধ হয়ে যাচ্ছে। এই সমস্যা থাকবে না বলে তিনি জানান।
