ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারের মধ্যস্থলে প্রতি বছর একই স্থানে বর্ষাকাল আসলেই বড়ো বড়ো গর্তের সৃষ্টি হয়। এক পশলা বৃষ্টি নামলেই এই স্থানে আধা হাঁটুপানি জমে একাকার হয়ে যায়।
দিনাজপুর-ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ সড়কটি একটি আঞ্চলিক মহাসড়ক। প্রতি ঘণ্টায় শতশত বাস, ট্রাকসহ রিকশা, ভ্যান, মোটরসাইকেল অটোরিক্সাসহ ভারী যানবাহন চলাচল করে থাকে।
সড়ক ও জনপথ বিভাগ এ স্থানটি প্রতি বছর কোনোরকমে মেরামত করে। ফলে প্রতি বছরই এ স্থানে বড়ো বড়ো গর্ত হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। প্রায় প্রতিদিনই এখানে ছোটো-বড়ো দুর্ঘটনা ঘটে। স্থানটির পাশ দিয়ে পানি নিষ্কাশনের জন্য ড্রেন থাকলেও তা অকার্যকর হয়ে আছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মণ্ডলের সঙ্গে কথা হলে তিনি জানান, সড়ক ও জনপথ কর্তৃপক্ষকে প্রতি বছর মেরামতের সময় বলা হলেও তারা নামমাত্র কাজ করে চলে যায়। স্থায়ীভাবে মেরামত না করায় মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।ধী
