আগৈলঝাড়ায় পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২১:২৩

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় সোমবার রাতে  মাদক ব্যবসায়ী ঝন্টু শেখকে গ্রেফতার করেছে পুলিশ। থানার ওসি মো. আফজাল হোসেন জানান, অভিযান চালিয়ে পয়সারহাট গ্রাম থেকে ঐ গ্রামের রব শেখের ছেলে ঝন্টু শেখকে এসআই দেলোয়ার হোসেন ও এসআই শাহাবুদ্দিন গ্রেফতার করেন। ঝন্টুকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।