সংবিধান অনুসারে আইন প্রণয়ন না করে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অপর চার কমিশনার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। উত্থাপিত হয়নি মর্মে আবেদনটি খারিজ করে আদেশ দেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মো. দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি এ রিট দায়ের করেন। তার পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ আলী।
