পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
পাটগ্রাম উপজেলার ধরলা নদী থেকে সোমবার রাতে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আজিম মিয়া (২৫)। সে বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে। পাটগ্রাম থানার ওসি মনসুর আলী সরকার বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে তিনি পানিতে ডুবে মারা গেছেন। নিশ্চিত হওয়ার জন্য মঙ্গলবার লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট পাঠানো হয়েছে।
০০
