বন্যাদুর্গত মানুষকে সহযোগিতা দিন

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২১:৩০

বর্তমানে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হাজার হাজার মানুষ পানিবন্দি। কিছুদিন আগে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বন্যা হয়ে গেল। আবারও উত্তরবঙ্গের প্রায় ২০টি জেলায় বন্যার পানিতে মানুষজনের ঘরবাড়ি তলিয়ে গেছে। তারা না খেয়ে দিন যাপন করছে। গবাদিপশুর অবস্থা অত্যন্ত খারাপ। বন্যাদুর্গত মানুষগুলো কতো কষ্ট করে না খেয়ে দিন পার করছে! সেই পানিবন্দি মানুষগুলোর ফসল বন্যায় পানিতে তলিয়ে গেছে। তারা এখন অসহায়। অনেক গরিব মানুষের ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে। যারা খেটে খাওয়া মানুষ, তাদের তো যা হবার তা হয়েই গেছে। তারা সংসার সামলাবে নাকি ঘরবাড়ি মেরামত করবে? সমাজের বিত্তবান মানুষ যাঁরা তাঁরা যেন এই বন্যাদুর্গত মানুষদের পাশে এসে দাঁড়ান। মানুষ তো মানুষের জন্যেই।

মাহফুজুর রহমান খান

চিনিতোলা, মেলান্দহ, জামালপুর