রংপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জের জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউপি’র কদমতলি বাজারের আতোয়ার রহমানের ছেলে মোজাহিদুর রহমান (১৭) ও পীরগঞ্জ পৌরসভার ওসমানপুরের আব্দুল কুদ্দুসের ছেলে আনিছুর রহমান রানু (৩৫)।
আহতরা হলেন, রেজাউল (৪২) ও রাকিবুল ইসলাম (৩০)। তারা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের বরাত দিয়ে বড়দরগা হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, সন্ধ্যায় পীরগঞ্জের জামতলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মোজাহিদুর রহমান নিহত হন। আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পথে আরও একজন মারা যান। বাকি দুইজন চিকিৎসাধীন।
