ওয়াশিংটন পোস্ট পত্রিকার সাংবাদিক জামাল খাশোগি হত্যার রহস্য উন্মোচন হতে পারে ব্যক্তিগতভাবে পাঠানো ৪শ’ হোয়াটসআপ মেসেজে। কানাডায় বসবাসরত সৌদির পক্ষত্যাগী ওমর আব্দুলআজিজকে (২৭) গত বছর এসব বার্তা পাঠিয়েছিলেন খাশোগি। এসব বার্তায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ‘জানোয়ার ও গ্রাসকারী’ হিসেবে আখ্যায়িত করেন খাশোগি। ওমরের কাছ থেকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ভয়েস রেকর্ডিং ও ছবি পেয়েছে। তারা অনলাইনে যুব আন্দোলন করার পরিকল্পনা করেছিলেন। এদিকে এসব বার্তা সৌদি সরকারের কাছে হস্তান্তর করায় ইসরাইলি সফটওয়্যার কোম্পানি এনএসও গ্রুপের বিরুদ্ধে মামলা করেছেন ওমর আব্দুলআজিজ। কোম্পানিটি মোবাইলে গোয়েন্দাগিরি করে পাওয়া তথ্য সরকারের কাছে বিক্রি করে। মামলায় অভিযোগ করা হয়েছে, সৌদি সরকার তাদের মোবাইলে নজরদারি করেছে। - আল-জাজিরা
