শচীন টেন্ডুলকার বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। অধিনায়ক কেন উইলিয়ামসন। ওপেনার হিসেবে আছেন ভারতের রোহিত শর্মা ও ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। তিন নম্বরে ব্যাটিংয়ে আছেন কেন উইলিয়ামসন। তার ব্যাটিং পারফরম্যান্স ও বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বের কারণে দ্বাদশ বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন উইলিয়ামসন। চার নম্বরে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। টেন্ডুলকারের পছন্দের সেরা একাদশে অলরাউন্ডার হিসেবে আছেন চার জন। এরা হলেন—সাকিব, ইংল্যান্ডের বেন স্টোকস, ভারতের হার্ডিক পান্ডিয়া-রবীন্দ্র জাদেজা। এর মধ্যে নিঃসন্দেহে এবারের বিশ্বকাপের সেরা অলরাউন্ডার সাকিব। সাকিব ৬০৬ রান ও ১১টি উইকেট পেয়েছেন। এই একাদশে তিন পেসার অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক, ভারতের জসপ্রিত বুমরাহ ও ইংল্যান্ডের জোফরা আর্চার।
