স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
৩৬তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের প্রথম রাউন্ডে গত দুই দিনে পুরুষ একক ও মহিলা একক মিলিয়ে দেড় শতাধিক খেলার নিষ্পত্তি হয়েছে। এতে আর্মি, পুলিশ, রেলওয়ে, আনসার, সিলেট, স্বাগতিক চট্টগ্রাম, ফেনী, ঢাকা ও পাবনার শার্টলারদের প্রাধান্য অব্যাহত রয়েছে।
পুরুষ এককের উল্লেখযোগ্য খেলার মধ্যে সিলেট জেলার গৌরব সিংহ ২-০ সেটে বান্দরবানের ডেনি কেয়াংকে, রেলওয়ের রিয়াদুল ইসলাম ২-০ সেটে মৌলভীবাজারের মিন্টু দে কে, পুলিশের তানভীর হোসেন ২-০ সেটে বাগেরহাটের রহমান ঢালিকে, পাবনার লায়সেন্ড ২-০ সেটে ময়মনসিংহের আবদুর রহিমকে, চট্টগ্রামের মাইনুল পারভেজ ২-০ সেটে মো. ইয়াসিনকে, আনসারের আহসান হাবিব ২-০ সেটে আর্মির সাকিব আলমকে, ফেনী জেলার আবদুল্লাহ আল নাদিম ২-০ সেটে মানিকগঞ্জের রাকিবুলকে, মহিলা এককে ঢাকার ডালিয়া রহমান ২-০ সেটে নরসিংদীর মুক্তা আক্তারকে, খুলনার সাথী ২-০ সেটে নোয়াখালীর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাহমুদা খাতুনকে, আর্মির নাবিলা ২-০ সেটে পুলিশের পারভিনকে এবং চট্টগ্রামের ফারজানা ২-০ সেটে গাইবান্ধার নিসা মনিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন।
