মার্কিন গাড়িতে আমদানি শুল্ক কমাবে চীন ---ট্রাম্প

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ০০:৩৪

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের তৈরি গাড়িতে আমদানি শুল্ক হ্রাস কিংবা বাদ দেবে চীন। তিনি এক টুইটার বার্তায় এই মন্তব্য করেন। তবে চীন এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেছেন, নতুন আলোচনার মাধ্যমে চীনের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণা যদি সত্যি হয় তাহলে মার্কিন গাড়ি তৈরিকারকদের জন্য সুখবর। মার্কিন গাড়িতে বর্তমানে ৪০ভাগ হারে শুল্ক বিদ্যমান। এদিকে মার্কিন বাণিজ্যমন্ত্রী স্টিভ মনুচিন বলেছেন, চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ নিয়ে আলোচনায় নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। শনিবার আর্জেন্টিনায় জি-২০ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক হয়। এই সময় তারা তিন মাসের জন্য বাণিজ্য যুদ্ধ স্থগিত করতে সম্মত হন। - রয়টার্স