চট্টগ্রামে বিদেশি পিস্তলের ৪৭টি গুলিসহ এক যুবক গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের শীলকূপ টাইম বাজারের কবির স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম আবদুস সাত্তার। তিনি শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালু চেরাপাড়ার মৃত বজল আহমেদের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আবদুস সাত্তারকে গ্রেপ্তারের বিষয়টি চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (গোয়েন্দা) মোহাম্মদ রাসেল নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবদুস সাত্তারের প্যান্টের বাঁ দিকের পকেট থেকে এসব বিদেশি পিস্তলের গুলি উদ্ধার হয়েছে। তাকে এসব গুলির উৎস সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
