মো. ইউনুছ খান
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের শ্বশুর ও বিএনপির মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবির পিতা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. ইউনুছ খান (৮১) সোমবার রাত সোয়া ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে..... রাজিউন)। গতকাল মঙ্গলবার বাদ আসর মরহুমের গ্রামের বাড়ি কচুয়া উপজেলার পালগিরী গ্রামের খলিলুর রহমানের মাজার প্রাঙ্গণে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং এলাকার উল্লেখযোগ্য লোকজন অংশ নেয়। মো. ইউনুছ খান ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় পক্ষকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়ে রেখে যান।
