দায়িত্ব পালনকালে ট্রা?কের ধাক্কায় আহত পু?লি?শের ট্রা?ফিক সা?র্জে?ন্ট গোলাম কিবরিয়া চিকিত্সাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। সোমবার দুপুরে ব?রিশাল বিশ্ববিদ্যাল?য়ের সাম?নে সা?র্জে?ন্ট গোলাম কিবরিয়া দায়িত্ব পালনকালে যমুনা গ্রু?পের এক?টি কাভার্ড ভ্যানকে থামানোর জন্য সিগন্যাল দিলে তা অমান্য করে চ?লে যায়। এরপর গোলাম কিব?রিয়া গা?ড়ি?টি?কে ধাওয়া করে ধরার চেষ্টা ক?রলে বেপরোয়া গতির একটি ট্রাক তাকে ধাক্কা দি?য়ে চ?লে যায়। এতে সে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তা?কে উদ্ধার ক?রে শেবা?চিম হাসপাতা?লে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে সোমবার বিকালেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লাশের সঙ্গে থাকা বরিশাল মেট্রোপলিটনের ট্রাফিক বিভাগের পুলিশের সদস্যরা জানিয়েছেন, বিকালে রাজারবাগ পুলিশ লাইনে প্রথম জানাজা শেষে সড়ক পথে লাশ বরিশালে নিয়ে আসা হবে। আজ বুধবার সকাল ৮টায় বরিশাল পুলিশ লাইনসে দ্বিতীয় জানাজা শেষে নিজ বাড়ি পটুয়াখালীর সুবিদখালীর পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। তার স্ত্রী মৌসুমী মৌ বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত। এক পুত্র সন্তানের জনক ছিলেন তিনি।
এদিকে সার্জেন্ট গোলাম কিবরিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ বিভিন্ন ব্যক্তিবর্গ ।
