নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বপন মিয়া (৩০) নামের এক লম্পট বিয়ের প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে ওই ধর্ষিতার বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এর আগে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষক স্বপন মিয়া উপজেলার পশ্চিম কালাদী এলাকার হারুন মিয়ার ছেলে।
ধর্ষিতার বাবা জানান, তার মেয়ে কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে। চলতি বছরের ১ ফেব্রুয়ারি স্বপন মিয়া তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে উপজেলার কালাদী এলাকায় একটি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। স্বপন মিয়া ধর্ষণের ঘটনা কাউকে জানালে ওই শিক্ষার্থীকে হত্যা করবে বলে হুমকি প্রদান করে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ধর্ষক স্বপনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
