গাজীপুরে নিখোঁজ কলেজছাত্রের সন্ধান এখনো মিলেনি

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ০০:১০

গাজীপুরে নিখোঁজ কলেজছাত্র মো. সজিবের (১৯) সন্ধান গত ১৫ দিনেও মিলেনি। নিখোঁজের ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ কলেজছাত্র সজিবের পিতা আব্দুল মালেক জানান, তার ছেলে মো. সজিব গাজীপুরে রয়েল ইনস্টিটিউট অব টেকনোলজির একাদশ শ্রেণির ছাত্র। সে গত ২ জুলাই রাত ৮টার দিকে নিজ বাড়ি নগরীর গাছা থানার গুতিয়ারা থেকে বের হয়। এর পর থেকে সে আর বাসায় ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, নিখোঁজ সজিবের সন্ধান পেতে পুলিশের পক্ষ থেকে সব রকম চেষ্টা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।