উত্তরায় ২০ মণ জেলি মিশ্রিত বাগদা চিংড়ি ধ্বংস

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ০০:৪০

রাজধানীর উত্তরার আবদুল্লাহপুরের মাছের বাজারে অভিযান চালিয়ে ক্ষতিকর জেলি মিশ্রিত ২০ মণ বাগদা চিংড়ি জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে এসব চিংড়ি পুড়িয়ে ফেলা হয়। গতকাল মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত মত্স্য অধিদফতরের সহায়তায় র্যাব-৪ এ অভিযান চালায়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ এর নেতৃত্বে এ অভিযান চলে।