নাগেশ্বরীতে বন্যা পরিস্থিতির অবনতি

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৪:০০

নাগেশ্বরীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বেড়েই চলছে পানি। পানিবন্দী হয়ে আছে প্রায় ৮০ হাজার মানুষ। এখনো বাস চলাচল বন্ধ নাগেশ্বরী-কুড়িগ্রাম সড়কে।

মঙ্গলবার দুপুর পর্যন্ত অস্বাভাবিকভাবে পানি বাড়লেও বিকেল পর্যন্ত স্থির ছিল। আবার সন্ধ্যার পরে শুরু হয়ে বুধবার সকাল সাড়ে ১১ টা পর্যন্ত পানি বাড়ে। প্লাবিত হয় আরও নতুন নতুন এলাকা। এতে পানিবন্দি হয়ে পড়েছেন ১১ ইউনিয়ন ও পৌরসভার ৪টি ওয়ার্ডের প্রায় ৮০ হাজার মানুষ। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় বাড়ছে তাদের দুর্ভোগ। বাড়ি-ঘর তলিয়ে যাওয়ায় তারা গবাদিপশু নিয়ে আশ্রয় নিয়েছে ফ্লাড সেন্টার অথবা জেগে থাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশ্রয় কেন্দ্রে। পথ-ঘাট ডুবে যাওয়ায় কলাগাছের ভেলায় চলাফেরা করছে তারা। সরকারি-বেসরকারিভাবে সেখানে কিছু সাহায্য সহযোগীতা পৌঁছালেও টিউবওয়েল তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। 

আরও পড়ুন: এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ উভয়ই বেড়েছে

অপরদিকে, নাগেশ্বরী-কুড়িগ্রাম সড়কের উপর দিয়ে এখনও তীব্র স্রোতের পানি প্রবাহিত হওয়ায় বাস চলাচল বন্ধ রয়েছে। 

ইত্তেফাক/কেকে