গাজীপুরে আগুনে পুড়লো দুই দোকান

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৫

গাজীপুরের ডুয়েট বিশ্ববিদ্যালয় গেট এলাকায় দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে একটি টিনশেড কাপড়ের দোকান থেকে  আগুনের সূত্রপাত হয়।

পরে তা মুহূর্তেই ছড়িয়ে যায়, পড়ে  পাশের আরও একটি ওয়ার্কশপ দোকান সহ দুইটি  দোকান পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশন থেকে দুইটি ইউনিট  প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুস সালাম বলেন, কি কারণে আগুন লেগেছে তা তা এখনো জানা যায়নি। তদন্তের মাধ্যমে সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

ইত্তেফাক/এমএএম