৩৩ জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৯:৩২

 

গত ১২ জুলাই সন্ধ্যা ৬টায় দৃক গ্যালারি প্রাঙ্গণে তিনদিনব্যাপী একটি শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই চিত্র প্রদর্শনীতে জনপ্রিয় চিত্রশিল্পী মুমানা ইসলামসহ প্রশিক্ষণপ্রাপ্ত ও পেশাগতভাবে সফল ৩৩ জন শিল্পী অংশগ্রহণ করেছেন। চিত্র প্রদর্শনীটিতে সর্বমোট ৭৫টি চিত্র ছিল। যার মধ্যে কিছু চিত্র অ্যাক্রিলিক দিয়ে করা, কিছু অয়েল পেন্টিং এবং কিছু পেন্সিল দিয়ে আঁকা। আরো ছিল ১টি ভাস্কর্য। প্রদর্শনীর শেষ দিনে এক সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। এত গান গেয়েছে নয়টি ব্যান্ড। প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন ভাস্কর মৃণাল হক।