মীর আনোয়ার হোসেন টুটুল
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমসে বিদ্রোহী কবি নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি সুকান্ত ভট্টাচার্য্য স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বুধবার রাতে ভারতেশ্বরী হোমসের পিন্সিপাল প্রতিভা মুত্সুদ্দি (পিপিএম) মিলনায়তনে নজরুল-রবীন্দ্র-সুকান্ত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের শিক্ষা পরিচালক ও ভারতেশ্বরী হোমসের সাবেক প্রিন্সিপাল ভাষা সৈনিক একুশে পদকপ্রাপ্ত প্রতিভা মুত্সুদ্দি, পরিচালক শ্রীমতি সাহা, মিসেস সম্পা সাহা, ভারতেশ্বরী হোমসের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. আনোয়ারুল হক, সাবেক প্রিন্সিপাল মিস উলফাতুননেছা, সিনিয়র ভাইস প্রিন্সিপাল মি. গোলাম কিবরিয়া, সিনিয়র শিক্ষিকা কবি ও সাহিত্যিক হেনা সুলতানা প্রমুখ। আলোচনা সভার পর ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
