ফটো ক্যাপশন

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২০:৫৪

প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. তৌহিদুল আলম খান এবং সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)-এর নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদ ভূইয়া সম্প্রতি আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের আওতায় ১০ টাকার হিসাবধারীদের মধ্যে ঋণ বিতরণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

০০০

সম্প্রতি চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হলো ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে পর্যালোচনামূলক সেমিনার ‘কেমন হলো দেশের বাজেট’। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন

০০০

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। কোম্পানীর পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. মোতাহার হোসেন সভায় সভাপতিত্ব করেন। সভায় কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলীসহ পরিচালকগণ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে ২০১৮ সালের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হয়

০০

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল) এ ‘ওরিয়েন্টেশন অন জব ডেসক্রিপশন এবং ইসভেস্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ইন লাইন উইথ প্রুডেন্সিয়াল গাইডলাইন্স’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি তেজগাঁওয়ে অবস্থিত আইএফআইএল-এর প্রধান কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। আইএফআইএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু জাফর মো. সালেহ্ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন